শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মৌসুমে লিভারপুল থেকে ফ্রি ট্রান্সফারে নিসে যোগ দিয়েছেন মারিও বালোতেল্লি। অথচ এই বালোতেল্লিকে কিনতে ১৬ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল লিভারপুল। প্রিয় ক্লাবে ‘বোঝা’ হয়ে থাকা এই ইতালিয়ানের বিদায়ে আনন্দিত জেমি ক্যারাঘার টুইট করেছিলেন, ‘বালোতেল্লিকে নিতে অনেক বেশি খরচ করে ফেলেছে নিস!’ লিভারপুলের সাবেক এই ডিফেন্ডারকে বালোতেল্লি জবাব দিয়েছেন পাল্টা টুইটেই ‘জেমি ক্যারাঘার, বাজে খেলোয়াড়, অসম্ভব নিন্দুক!’ ক্যারাঘারই বা ছাড়বেন কেন? তাঁর নতুন টুইট, ‘শুভকামনা রইল, নিসের হয়ে ব্যালন ডি’অর জেতো।’ গত চার মৌসুমে দলে জায়গা পেতেই যাঁকে কষ্ট করতে হয়েছে, তাঁকে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখার জন্য শুভকামনা। এমন খোঁচাটা না দিলেও পারতেন ক্যারাঘার! সূত্র: গোলডটকম।