শুরুর আগে আট কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেহেতু আবাহনীর প্রতিষ্ঠাতার নামে টুর্নামেন্ট, তাই ভালো করার সর্বোচ্চ চেষ্টাই থাকবে আমাদের। আন্তর্জাতিক পর্যায়ে আবাহনীকে সাফল্যের ধারায় ফিরিয়ে আনতে চাই। তা ছাড়া দেশের মাটিতে খেলা, ভালো আমাদের করতেই হবে।

 জসিমউদ্দিন জোসি, কোচ, ঢাকা মোহামেডান

একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যে রকম প্রস্তুতির প্রয়োজন, সেটির ঘাটতি আছে আমাদের। তবে মোহামেডানের জার্সির ওজন অনেক, ওটা পরলে এমনিতেই সব অন্য রকম হয়ে যায়। তাই মাঠের ফল ভালো হবে বলেই আমার বিশ্বাস।

 শফিকুল ইসলাম মানিক,কোচ, চট্টগ্রাম আবাহনী লিমিটেড

টুর্নামেন্টে ভালো করতে তিনটি জিনিস প্রয়োজন-কৌশল, প্রস্তুতি ও ভাগ্য। প্রস্তুতিতে একটু ঘাটতি আছে, তবে তা আন্তরিকতা ও কৌশল দিয়ে পূরণ করা সম্ভব। ঘরের মাঠে ভালো খেলে দর্শকদের মন জয়ের তাড়নাও আছে আমাদের।

 বিশ্বজিৎ ভট্টাচার্য, কোচ, কিং ফিশার ইস্টবেঙ্গল (ভারত)

আমরা বাঙালি, আমাদের মধ্যে সৌহার্দ্য আছে। চট্টগ্রামে এসে তা আরও বেশি উপলব্ধি করছি। আমাদের ১৪-১৫ জন খেলোয়াড় যদিও আইএসএলে চলে গেছে, তারপরও আমরা ইস্টবেঙ্গল, কে আছে কে নেই, এসব নিয়ে ভাবি না। 

 সুব্রত ভট্টাচার্য, কোচ, মোহামেডান স্পোর্টিং ক্লাব (ভারত)

দুই মোহামেডানের লড়াই নিয়ে অনেকের বাড়তি কৌতূহল দেখছি। সেটা হতেই পারে। তবে মাঠে কোনো বন্ধুত্ব নেই। আমরা  এখানে বেড়াতে আসিনি। অবশ্যই আমরা নিজেদের ফেবারিট ভাবছি।

 ওয়াহিদুল্লাহ, কোচ, ডি স্পিন গর বাজান ক্লাব (আফগানিস্তান)

সাফে আফগানিস্তান চ্যাম্পিয়ন। সেই   মর্যাদা ধরে রাখতে আঞ্চলিক এই  টুর্নামেন্টেও আমরা চ্যাম্পিয়ন হতে চাই। জাতীয় দলের ছয়জন খেলোয়াড়কে নিয়ে এখানে এসেছি, আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখি।

মাজেদ শফিক, কোচ, করাচি ইলেকট্রিক ক্লাব (পাকিস্তান)

উপমহাদেশের ফুটবল-সংস্কৃতি জানা ও বোঝার চেষ্টা করছি। চট্টগ্রাম আবাহনীকে ধন্যবাদ, তারা আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছে। তিনজন জাতীয় দলের খেলোয়াড় আছে এই দলে, আশা করি  ভালো করব।

 এম আর এম জাসমিন, কোচ, সলিড এফসি (শ্রীলঙ্কা) 

এটি আমাদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। সাফল্য নিয়েই ফিরতে চাই দেশে। সেই সামর্থ্যও আমাদের আছে। চট্টগ্রামের আতিথেয়তা এবং সুযোগ-সুবিধা সবই প্রশংসনীয়। সফরটা উপভোগ করছি।