প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে খেলছে দুই দল, চরম প্রতিদ্বন্দ্বিতা ম্যাচে। কিন্তু দুই দলের সমর্থকদের মধ্যে কিনা গলায়-গলায় ভাব। এতটাই যে সবাই মিলে থামিয়ে দিলেন খেলা! এমন আজগুবি ঘটনা ঘটেছে ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগে। পরশু কভেন্ট্রি সিটির খেলা ছিল চার্লটন অ্যাথলেটিকের মাঠে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর থেমে গেলেন সবাই। দর্শকেরা যে তখন মাঠে শুয়োর ছুড়তে ব্যস্ত! তবু ভাগ্য ভালো, সেগুলো ছিল প্লাস্টিকের খেলনা শুয়োর। প্রায় ৩ হাজার শুয়োর কুড়িয়ে তোলার পরই আবারও খেলা শুরু হয়েছে। দুই দলের মালিকপক্ষের প্রতি ক্ষোভ জানাতেই এমন অভিনব প্রতিবাদ করেছেন সমর্থকেরা। প্রতিবাদের ফল জানা যায়নি এখনো, তবে ম্যাচটি ৩-০ গোলে জিতেছে চার্লটন। গোলডটকম।