প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদোর অর্থনৈতিক ব্যাপার দেখভাল করেন তাঁর এজেন্ট জর্জে মেন্ডেজ। নিজের কাজটি বেশ ভালোই বোঝেন মেন্ডেজ। বিত্তশালী ক্রীড়াবিদদের তালিকায় রোনালদো থাকেন বেশ ওপরের দিকেই। কিন্তু জীবনে তো অর্থই সবকিছু নয়। সবকিছুর পরও রোনালদো একজন মানুষ, আর তাঁর প্রেমিক মনটিও খুঁজে ফেরে বিশেষ কাউকে। বেশ কিছুদিন ধরেই সঙ্গীবিহীন তিনি। এ অবস্থায় রিয়াল মাদ্রিদ তারকার মনোবীণায় মৃদু টংকার দিলেন একজন। তিনি আর কেউ নন, মেন্ডেজের কন্যা মারিসা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁদের যুগল এক ছবি দিয়েছেন রোনালদো। এর পর থেকেই গুঞ্জনের পালে লেগেছে হাওয়া। তবে কি ঘরে-বাইরে সব ব্যাপারেই রোনালদোর দেখভালের সিদ্ধান্ত নিয়েছে মেন্ডেজ পরিবার! রোনালদো অবশ্য এখনো এ ব্যাপারে মুখ খোলেননি। ডেইলি মেইল।