শেখ আসলামের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলের উন্নয়নে কাজ করার স্বপ্ন নিয়ে বাফুফের নির্বাহী কমিটিতে নির্বাচন করেছিলেন। সেই স্বপ্ন পূরণে বাফুফের গত দুটি নির্বাচনেই সদস্যপদে নির্বাচিত হন। কিন্তু শেখ মোহাম্মদ আসলাম মনে করেন, বাফুফের নির্বাহী কমিটিতে এসেও তিনি কোনো কাজ করতে পারেননি। তাই গতকাল বাফুফের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। কারণ হিসেবে বলেছেন, ‘যা করতে চেয়েছিলাম কিছুই করতে পারিনি, এই হতাশা থেকেই সরে দাঁড়ালাম।’