শেখ কামাল টুর্নামেন্ট শুরু ১৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আবাহনীর আয়োজনে দ্বিতীয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল মাঠে গড়াবে ১৮ ফেব্রুয়ারি। ফাইনাল ১ মার্চ। টুর্নামেন্টে এবারই প্রথম আমন্ত্রণ জানানো হয়েছে আসিয়ানভুক্ত সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার, থাইল্যান্ডের শীর্ষ ক্লাব দলকে। সঙ্গে নেপাল, ভারতের শীর্ষ দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। গতবারের মতো এবারও টুর্নামেন্ট হবে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে।