শেখ জামাল বনাম বুসান আইপার্ক?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ ক্লাব বুসান আইপার্ক ঢাকায় এসে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ জানিয়েছে। দলটি বাফুফেকে চিঠি দিয়ে বলেছে, বাংলাদেশ জাতীয় দল বা একটা শীর্ষ ক্লাব হলেই তারা ম্যাচটা খেলবে। জাতীয় দল নয়, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নাম প্রস্তাব করে কাল বুসান আইপার্ককে চিঠি দিয়েছে বাফুফে।
২৭ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের প্রস্তাব করা হয়েছে। এখন বুসান আইপার্ক সম্মতি জানিয়ে দিলেই ম্যাচটা হবে। বুসান আইপার্ক দক্ষিণ কোরিয়া শীর্ষ লিগ কে-লিগে তিনবারের চ্যাম্পিয়ন, একবার রানার্সআপ, এবার যদিও রয়েছে অষ্টম স্থানে। এএফসি চ্যাম্পিয়নস লিগেও একবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। দলটি জিতেছে আফ্রো-এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপও।