শেখ জামালের তিনে তিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সকার হেরেছে আগের দুই ম্যাচেই। শেখ জামালের সামনে ফেনী সকার তাই নিতান্তই দুর্বল প্রতিপক্ষ। কিন্তু তারাই দারুণ প্রতিরোধ গড়ে তুলেছে দ্বিতীয়ার্ধে। তার পরও শেখ জামাল ধানমন্ডি লিগে টানা তৃতীয় জয় তুলে নিতে পারল প্রথমার্ধে ২ গোল পেয়ে যাওয়ায়।
শেখ জামালের দুটি গোলই হেডে। ২৪ মিনিটে প্রথমটি ল্যান্ডিংয়ের ক্রসে ওয়েডসনের। মিনিট চারেক পর ওই ল্যান্ডিংয়েরই ফ্রি-কিকে অরক্ষিত এমেকা ডার্লিংটনের হেডে ২-০।
প্রথমার্ধে তুলনামূলক ভালো খেলেছে শেখ জামাল। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের আর খুঁজে পাওয়া যায়নি, ছোট ছোট পাসে আক্রমণ গড়লেও খেই হারিয়েছে অ্যাটাকিং থার্ডে গিয়ে। এই সুযোগে ফেনী সকার বারবার ওপরে উঠেছে। কয়েকবার খুলেও ফেলেছিল শেখ জামালের গোলমুখ। দক্ষ স্ট্রাইকার থাকলে হয়তো পরীক্ষা নিতে পারত চ্যাম্পিয়নদের।