শেখ জামালের লজ্জার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ফুটবলের নিষ্ঠুর চেহারাটাও এবার দেখে ফেলল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নেপালে পোখারা কাপ, ভুটানে কিংস কাপে চ্যাম্পিয়ন দলটি আইএফএ শিল্ডে হয়েছিল রানার্সআপ। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এএফসি কাপের চূড়ান্ত পর্বে উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়নরা। কিন্তু সেই এএফসি কাপ দুঃস্বপ্নই হয়ে রইল শেখ জামালের জন্য। কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিলিপাইনের ক্লাব সেরেস লা সাল্লের কাছে ওদের মাঠে হেরেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। আন্তর্জাতিক টুর্নামেন্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানে হার শেখ জামালের। ‘ই’ গ্রুপে ৬ ম্যাচের ৫টিতেই হার, জামালের জালে ঢুকেছে সব মিলিয়ে ১৯টি গোল। একটি মাত্র জয় ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে, গত মাসে ৩-২ গোলে সিঙ্গাপুরের ক্লাব টেম্পাইনস রোভার্সের বিপক্ষে।
ঢাকায় গত মার্চে এই সেরেস লা সাল্লের কাছে ২-০ গোলে হেরেছিল শেখ জামাল। ওই ম্যাচে জোড়া গোল করা স্প্যানিশ ফরোয়ার্ড আদ্রিয়ান গালার্দো কালও ছিলেন রুদ্রমূর্তিতে; করেছেন হ্যাটট্রিক।
ম্যাচের ১০ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে বসে শেখ জামাল। ম্যাচ যেন ওখানেই শেষ! ৮ ও ৯ মিনিটে দুটি গোল করেন বিয়েনভিনিডো মারানন ও আদ্রিয়ান। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলে সেরেস লা দিয়েছে বাকি ৩টি গোল। ৫৮ ও ৬৫ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আদ্রিয়ান। ৭০ মিনিটে জয়ের ব্যবধান বাড়িয়েছেন রেইচেল্ট পেট্রিক।
টুর্নামেন্টের শেষ ষোলো আগেই নিশ্চিত করেছিল সেরেস লা সাল্লে। ৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে উঠল দলটি। কাল শেষ ম্যাচে মালয়েশিয়ার ক্লাব সেলাঙ্গর এফএকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে টেম্পাইনস রোভার্স। ৬ ম্যাচে ৩ জয়, ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১০।

সেরেস লা সাল্লে ৫: ০ শেখ জামাল

শেখজামালেরলজ্জারহার

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ফুটবলের নিষ্ঠুর চেহারাটাও এবার দেখে ফেলল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।নেপালে পোখারা কাপ, ভুটানে কিংস কাপে চ্যাম্পিয়ন দলটি আইএফএ শিল্ডে হয়েছিল রানার্সআপ।সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এএফসি কাপের চূড়ান্ত পর্বে উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়নরা।কিন্তু সেই এএফসি কাপ দুঃস্বপ্নই হয়ে রইল শেখ জামালের জন্য।কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিলিপাইনের ক্লাব সেরেস লা সাল্লের কাছে ওদের মাঠে হেরেছে ৫-০ গোলের বড় ব্যবধানে।আন্তর্জাতিক টুর্নামেন্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানে হার শেখ জামালের। ‘ই’ গ্রুপে ৬ ম্যাচের ৫টিতেই হার, জামালের জালে ঢুকেছে সব মিলিয়ে ১৯টি গোল।একটি মাত্র জয় ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে, গত মাসে ৩-২ গোলে সিঙ্গাপুরের ক্লাব টেম্পাইনস রোভার্সের বিপক্ষে।

ঢাকায় গত মার্চে এই সেরেস লা সাল্লের কাছে ২-০ গোলে হেরেছিল শেখ জামাল।ওই ম্যাচে জোড়া গোল করা স্প্যানিশ ফরোয়ার্ড আদ্রিয়ান গালার্দো কালও ছিলেন রুদ্রমূর্তিতে; করেছেন হ্যাটট্রিক।

ম্যাচের ১০ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে বসে শেখ জামাল।ম্যাচ যেন ওখানেই শেষ! ৮ ও ৯ মিনিটে দুটি গোল করেন বিয়েনভিনিডো মারানন ও আদ্রিয়ান।দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলে সেরেস লা দিয়েছে বাকি ৩টি গোল।৫৮ ও ৬৫ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আদ্রিয়ান।৭০ মিনিটে জয়ের ব্যবধান বাড়িয়েছেন রেইচেল্ট পেট্রিক।

টুর্নামেন্টের শেষ ষোলো আগেই নিশ্চিত করেছিল সেরেস লা সাল্লে।৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে উঠল দলটি।কাল শেষ ম্যাচে মালয়েশিয়ার ক্লাব সেলাঙ্গর এফএকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে টেম্পাইনস রোভার্স।৬ ম্যাচে ৩ জয়, ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১০।