প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বাইরে ফুটবলের যে জনপ্রিয়তা এতটুকু কমেনি, তা আরও একবার প্রমাণ করল মাগুরায় বঙ্গবন্ধু কাপ ফুটবল। ১৫ হাজার দর্শক ধারণক্ষম বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামের গ্যালারিতে তিল ধরার জায়গা ছিল না। একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করায় এই খেলা দেখতে আশপাশের জেলা থেকেও চলে এসেছিল সাধারণ দর্শক। ফাইনালও ছিল উত্তেজনায় ঠাসা। বাংলাদেশ নৌবাহিনীকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার লিগের দল শেখ রাসেল। নির্ধারিত সময়ে ম্যাচটি ছিল গোলশূন্য। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন শেখ রাসেলের অরূপ বৈদ্য। এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সহসভাপতি বাদল রায়সহ অন্য সদস্যরাও। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।