শেখ রাসেল যাবে তাজিকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি কাপের প্রাক-বাছাইয়ে শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিপক্ষ তাজিকিস্তানের এফসি খায়র। ১০ ফেব্রুয়ারি ম্যাচটা হবে তাজিকিস্তানে। যার অর্থ, স্বাগতিক হওয়ার সুবিধা পাচ্ছে না ঢাকার দলটি। তাজিকিস্তান র্যা ঙ্কিংয়ে এগিয়ে থাকায় এই সুবিধা পাচ্ছে। তীব্র ঠান্ডার মধ্যেই তাই খেলতে হবে শেখ রাসেলকে। এই ম্যাচ জিতলে ১৭ ফেব্রুয়ারি তারা সামনে পাবে লেবাননের ক্লাব সালাম ঘারাতকে। সেই ম্যাচটাও হবে প্রতিপক্ষের মাঠে।