শেখ রাসেলে ফিরলেন মারুফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও পুরোনো ক্লাব শেখ রাসেলে ফিরলেন মারুফুল হক। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সদ্য বরখাস্ত হওয়া এই কোচকে কাল নিয়োগ দেওয়ার আগে বর্তমান কোচ দ্রাগান দুকানোভিচকে বিদায় করে দিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র।
দুই মৌসুম আগে শেখ রাসেলকে ট্রেবল জেতান মারুফুল হক। কিন্তু গত মৌসুমে শেখ রাসেল তাঁকে বরখাস্ত করে মন্টেনেগ্রোর দুকানোভিচকে দায়িত্ব দেন। আবারও শেখ রাসেলের কোচের দায়িত্ব পাওয়াটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন মারুফুল, ‘দায়িত্বটা আমি আগাগোড়াই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। লিগে এখনো যে অবস্থানে আছে শেখ রাসেল, তাতে দলটাকে চ্যাম্পিয়ন করা সম্ভব।’ প্রথম পর্ব শেষে ২০ পয়েন্ট নিয়ে শেখ রাসেল আছে চতুর্থ স্থানে। শীর্ষে থাকা শেখ জামালের পয়েন্ট ২৩।