শেখ রাসেলে মানিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে শেখ রাসেলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মারুফুল হক। তাঁর জায়গায় দায়িত্ব নেওয়ার সম্ভাবনা ছিল শফিকুল ইসলাম মানিকের। শেষ পর্যন্ত কাল রাতে মানিককে নিয়োগ দিয়েছে শেখ রাসেলের কর্মকর্তারা। শেখ রাসেলের কোচ হওয়াটা নিশ্চিত করেছেন মানিকও, ‘আজ রাত আটটায় আমাদের দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই, যাতে শেখ রাসেলকে সাফল্য এনে দিতে পারি।’