শেখ রাসেলের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে ছয় ম্যাচের পাঁচটিই হেরে গর্তে পড়ে আছে শেখ রাসেল ক্রীড়াচক্র। তবে এ ব্যর্থতার মধ্যেই কিছু অর্জনের সুযোগ দুয়ারে দাঁড়িয়ে। এএফসি কাপের প্রাক-প্লে-অফের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ তাদের সামনে ভুটানের এফসি টারটনস। এই দলে খেলেন ভুটান জাতীয় দলের ১০ খেলোয়াড়।
আগের ম্যাচে চীনা তাইপের টাটুং এফসির সঙ্গে ড্র করা শেখ রাসেল আজ জিতলে গ্রুপসেরা হয়েই যাবে প্লে-অফে। ড্র করলেও সুযোগ থাকবে, সে ক্ষেত্রে নানা সমীকরণ দেখা হবে। শেখ রাসেলের কোচ মারুফুল হক জিতেই পরের পর্বে যাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি থিম্পু থেকে জানান, জয়ের জন্য সর্বাত্মক চেষ্টাই থাকবে তাঁর দলের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।