শেখ সালমানকে আফ্রিকার সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে হবেন সেপ ব্ল্যাটারের উত্তরসূরি? উত্তরটা জানতে অপেক্ষা করতে হবে ২৬ ফেব্রুয়ারি ফিফা সভাপতি পদে নির্বাচন পর্যন্ত। নির্বাচনের দিন বিশেক আগে কাল দারুণ এক সুখবর পেলেন অন্যতম প্রার্থী শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা। আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) নির্বাচনে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি সালমানকে সমর্থন দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।
ফিফা সভাপতি নির্বাচনে মোট ভোট ২০৯টি। সবচেয়ে বেশি ৫৪ ভোট আফ্রিকান কনফেডারেশনের। বাহরাইনের নাগরিক শেখ সালমানের নিজের সংস্থা এএফসির ভোট ৪৬টি। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জিয়ান্নি ইনফান্তিনোর উয়েফার ভোট ৫৩টি। নির্বাচনে আফ্রিকার নিজস্ব প্রার্থীও আছে একজন—দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী টোকিও সেক্সওয়েল। এ ছাড়া ফিফার সাবেক সহকারী মহাসচিব জোরোম শ্যাম্পেন ও জর্ডানের প্রিন্স আলী বিন হুসেইনও প্রার্থী হয়েছেন নির্বাচনে। এএফপি।