শেষ আঞ্চলিক চ্যাম্পিয়ন ফেনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাফুফে আয়োজিত সেইলর অনূর্ধ্ব-১৫ ফুটবলে চট্টগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী। কাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আঞ্চলিক ফাইনালে ফেনী টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে স্বাগতিক দলকে। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ২-২। এই ম্যাচ দিয়ে শেষ হলো আঞ্চলিক পর্ব। ফেনী ছাড়া বাকি সাতটি আঞ্চলিক চ্যাম্পিয়ন—ঠাকুরগাঁও, ঢাকা, নাটোর, যশোর, বরিশাল, সিলেট ও নারায়ণগঞ্জ। সিলেটে ৭-১৭ আগস্ট সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল শেষে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হওয়ার কথা ঢাকায়।