শেষ আটে ইরান-ইরাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান কাপের ড্রই সম্ভাবনা জাগিয়েছিল ইরান-ইরাক কোয়ার্টার ফাইনালের। হলোও সেটা। কাল ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ফিলিস্তিনকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে ইরাক। আর তাতেই নিশ্চিত পশ্চিম এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বীদের শেষ আটে মুখোমুখি হওয়া। কালই ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে জর্ডানকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জাপান। গত ছয় আসরে চারবার চ্যাম্পিয়ন হওয়া দলটির হয়ে গোল দুটি করেছেন এসি মিলানের কেইসুকে হোন্ডা ও ডর্টমুন্ডের শিনজি কাগাওয়া। এএফপি।
শেষ আটের ফিকশ্চার
২২ জানু.
দ. কোরিয়া-উজবেকিস্তান
অস্ট্রেলিয়া-চীন
২৩ জানু.
ইরান-ইরাক
জাপান-আমিরাত