শেষ আটে উঠল চীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনালের তৃতীয় দলও পেয়ে গেল এশিয়ান কাপ। কাল টুর্নামেন্টের অন্যতম ফেবারিট উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ‘বি’ গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করেছে চীন। চীনের কোয়ার্টার ফাইনালে ওঠার দিনে বিদায় নিতে হয়েছে প্রতিবেশী উত্তর কোরিয়াকে। প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে পরাজিত দলটি কাল ৪-১ গোলে হেরেছে সৌদি আরবের কাছে।
২০০৪ সালে পর এই প্রথম শেষ আটে ওঠা চীনের জয়ের নায়ক বদলি খেলোয়াড় সুন কে। ৬৮ মিনিটে সুনের দুর্দান্ত এক গোলই নিশ্চিত করে দেয় চীনের জয়। ৫৫ মিনিটে চীনের প্রথম গোলটি করেছিলেন উ সি। ওদিল আহমেদভের ২২ মিনিটের গোলে উজবেকিস্তানই কিন্তু এগিয়ে গিয়েছিল প্রথম। এএফপি।