শেষ আটে জাপান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জাপান। কাল দ্বিতীয় রাউন্ডের খেলায় জাপানি মেয়েরা ২-১ গোলে হারায় হল্যান্ডকে। আগামীকাল থেকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। প্রথম দিন শেষ আটে জার্মানি ফ্রান্সের এবং চীন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। পরশুর দুটি কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া জাপানের এবং ইংল্যান্ড স্বাগতিক কানাডার বিপক্ষে খেলবে। এএফপি।