শেষ আটে বার্সা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠে প্রথম লেগের জয়টা ছিল ৪-১ গোলে। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে যাওয়া নিয়ে প্রায় নিঃসংশয়ই ছিল বার্সেলোনা। পরশু দ্বিতীয় লেগেও এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে চলে গেল বার্সা। সুয়ারেজ, নেইমারের অনুপস্থিতিতে আলো ছড়িয়েছেন মুনির এল হাদ্দাদি। বার্সার দুটি গোলই করেছেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। আর তাঁকে ভরসা জোগাতে লিওনেল মেসি তো ছিলেনই। দুটি গোলই বানিয়ে দিয়েছেন মেসি। ইএসপিএন।