শেষ আটে ব্রাজিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উরুগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল, সেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল। নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল ম্যাচটি। ইউক্রেনকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে উঠেছে সেনেগালও। নিউজিল্যান্ডে অনুষ্ঠানরত টুর্নামেন্টে কাল শেষ ষোলোয় জিতে শেষ আট নিশ্চিত করেছে জার্মানি, পর্তুগাল, উজবেকিস্তান, যুক্তরাষ্ট্র, মালি ও সার্বিয়া। চারটি কোয়ার্টার ফাইনালই হবে ১৪ জুন। এএফপি।