এমবাপ্পের জন্য ১৮ কোটি ইউরোর প্রস্তাব দিয়েও পিএসজির কাছ থেকে সাড়া পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। মনে করা হচ্ছে, পিএসজি হয়তো আরও এক বছর এমবাপ্পেকে নিজেদের ক্লাবে রেখেই ছাড়বে।
এরকম আরও হাজারো দলবদলের গুঞ্জনে মুখর ইউরোপের ফুটবল। কী লেখা আছে গ্যারেথ বেল কিংবা ফিলিপ কুতিনিওদের ভাগ্যে? আর্লিং হরলান্ড কি চেলসিতে যাবেন? সের্হিও আগুয়েরোর উত্তরসূরি হিসেবে হ্যারি কেইন না রবার্ট লেভানডফস্কি—কাকে চান পেপ গার্দিওলা? সের্হিও রামোস যাওয়ার পর কীভাবে দল সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ? আঁতোয়ান গ্রিজমান কি বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় ফিরবেন? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন? ইউরো ও কোপায় আলো ছড়ানো কাদের দিকে নজর দিচ্ছে বড় ক্লাবগুলো?
এমন অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আজকের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে আজ রাত পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কারা এখনো করেননি, কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা একনজরে দেখে নেওয়া যাক—
সম্ভাব্য যেসব দলবদল হতে পারে
বার্সেলোনা
আতলেতিকো মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সকে ধারে আনতে চাইছে বার্সেলোনা। কিন্তু বার্সার এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে আতলেতিকো। ওদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের উরুগুইয়ান স্ট্রাইকার এদিনসন কাভানিকে ধারে আনার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছে তাঁরা। তবে কাভানিকে ছাড়ার কোনো ইচ্ছে নেই ইউনাইটেডের। ওদিকে ধারে নিজেদের স্ট্রাইকার রে মানাজকে ইতালিয়ান ক্লাব স্পেৎসিয়াতে পাঠাচ্ছে বার্সেলোনা।
আতলেতিকো মাদ্রিদ
ফরাসি ক্লাব লিলের রাইটব্যাক জেকি চেলিকের প্রতি আগ্রহ দেখিয়েছে আতলেতিকো। চেলিককে আতলেতিকোর কাছে বিক্রি করতে পারলে টটেনহাম থেকে সার্জ অরিয়েরকে দলে টানবে লিল। ওদিকে স্প্যানিশ মিডফিল্ডার সল নিগেজকে বিক্রি করার জন্য বহুদিন ধরেই আগ্রহী আতলেতিকো। চেলসি, লিভারপুলের মতো ক্লাব সলের জন্য আগ্রহী হলেও কেউ এখনও চূড়ান্ত প্রস্তাব পাঠায়নি।
লিভারপুল
লিভারপুলের হয়ে চুক্তি নবায়ন করেছেন অধিনায়ক জর্ডান হেন্ডারসন। ২০২৫ সাল পর্যন্ত লিভারপুলে থাকবেন তিনি। ওদিকে সাম্পদোরিয়ার ড্যানিশ উইঙ্গার মিকেল ডামসগার্ডকে দলে পেতে চাইছে লিভারপুল, শোনা যাচ্ছে। তবে ডামসগার্ডকে পাওয়ার দৌড়ে লিভারপুলের সঙ্গে টটেনহামও আছে বলে জানিয়েছে টটেনহাম।
চেলসি
সেভিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, আট কোটি ইউরো না পেলে ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দেকে বিক্রি করার কোনো ইচ্ছেই নেই তাঁদের। ফলে চেলসি এই দলবদলে কুন্দেকে পেতে পারে বলে মনে হচ্ছে না।
আর্সেনাল
শেষ দিনে ইতালিয়ান ক্লাব বোলোনিয়া থেকে জাপানি ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসুকে দলে আনতে পারে আর্সেনাল। বহুদিন ধরেই দলটা এমন একজন ডিফেন্ডার খুঁজছে, যে একই সঙ্গে সেন্টারব্যাক ও রাইটব্যাক উভয় ভূমিকায় খেলতে পারেন। সে লক্ষ্যেই তোমিয়াসুর দিকে নজর দিয়েছে তাঁরা। ওদিকে দলের স্প্যানিশ রাইটব্যাক এক্তর বেয়েরিন পাড়ি জমাচ্ছেন স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে।
ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েলশ উইঙ্গার ড্যানিয়েল জেমসের দিকে আবারও হাত বাড়িয়েছে লিডস ইউনাইটেড। এর আগে ২০১৯ সালেই সোয়ানসি থেকে জেমসকে আনতে চেয়েছিল লিডস, সেবার এই ইউনাইটেডের কারণেই দলে আনতে পারেনি। এবার আড়াই কোটি পাউন্ডের বিনিময়ে লিডসে যেতে পারেন এই তরুণ।
টটেনহাম হটস্পার
বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান রাইটব্যাক এমারসন রয়ালকে দলে আনছে টটেনহাম। ফলে আইভোরিয়ান রাইটব্যাক সার্জ অরিয়েরকে ছেড়ে দিচ্ছে তাঁরা। ফরাসি ক্লাব লিল আগ্রহী আছে অরিয়েরের প্রতি। এদিকে উলভারহ্যাম্পটন থেকে স্প্যানিশ উইঙ্গার আদামা ত্রায়োরেকে পাওয়ার জন্য মুখিয়ে আছে টটেনহাম। তবে পাঁচ কোটি ইউরো না পেলে ত্রায়োরেকে ছাড়বে না উলভস।
জুভেন্টাস
পিএসজি থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দিকে দলে আনতে চাইছে জুভেন্টাস। ওদিকে বার্সেলোনা থেকে বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচকেও ফেরাতে পারে তাঁরা।
এসি মিলান
মিলানের ২৬ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার সামু কাস্তিয়েহোকে দলে চাইছে রিয়াল বেতিস ও রিয়াল সোসিয়েদাদের মতো দলগুলো। ক্রোতোনের ব্রাজিলিয়ান উইঙ্গার জুনিয়র মেসিয়াসকে দলে আনছে মিলান। এক কোটি ইউরোর বিনিময়ে বোর্দো থেকে ফরাসি মিডফিল্ডার ইয়াসিন আদলিকেও দলে আনছে তাঁরা।
নাপোলি
ফুলহাম থেকে ক্যামেরুনের মিডফিল্ডার আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো-আঙ্গিসাকে ধারে দলে আনছে নাপোলি।
বরুসিয়া ডর্টমুন্ড
চেলসি থেকে ইংলিশ উইঙ্গার ক্যালাম হাডসন-অদয়কে ধারে দলে চাইছে ডর্টমুন্ড। তবে বেতন-ফি মিলিয়ে হাডসন-অদয়ের জন্য খরচ যদি এক কোটি পাউন্ডের বেশি হয়ে যায়, তবে এই উইঙ্গারকে দলে নেবে না ডর্টমুন্ড। ওদিকে ভলফসবুর্গ থেকে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার মারিন পনগ্রাচিচকে দলে আনছে ডর্টমুন্ড।
আর বি লাইপজিগ
লাইপজিগ থেকে ধারে লেস্টারে যোগ দিতে পারেন ইংলিশ উইঙ্গার আদেমোলা লুকমান। বার্সেলোনা থেকে দেড় কোটি ইউরোতে দলে আসছেন মিডফিল্ডার ইলাইশ মরিবা।
অন্যান্য
বেনফিকা থেকে ধারে পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেসকে দলে আনতে পারে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। এভারটন থেকে সাবেক রিয়াল মিডফিল্ডার হামেস রদ্রিগেজকে ধারে আনতে পারে এফসি পোর্তো। ওদিকে হামেসকে পোর্তোতে পাঠাতে পারলে একই ক্লাব থেকে কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াসকে দুই কোটি ইউরোর বিনিময়ে দলে টানতে পারে এভারটন। ওদিকে লুইস দিয়াসকে না পেলে চাইনিজ ক্লাব দালিয়ান প্রফেশনাল থেকে ভেনেজুয়েলার স্ট্রাইকার সলোমন রনডনকে দলে আনতে পারে এভারটন। ওদিকে ইতালির দুই ক্লাব স্পেৎসিয়া ও জেনোয়া কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফালকাওকে দলে আনার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ সম্পাদিত গুরুত্বপূর্ণ দলবদল
ক্রিস্টিয়ানো রোনালদো (উইঙ্গার, পর্তুগাল)
জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ১ কোটি ৭০ লাখ পাউন্ড
মইস কিন (স্ট্রাইকার, ইতালি)
এভারটন থেকে জুভেন্টাস, ধার
নিকোলা ভ্লাসিচ (আক্রমণাত্মক মিডফিল্ডার, ক্রোয়েশিয়া)
সিএসকেএ মস্কো থেকে ওয়েস্ট হাম, ২ কোটি ৫৭ লাখ পাউন্ড
তিউন কুপমাইনার্স (সেন্ট্রাল মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
এজেড আলকমার থেকে আতালান্তা, ১ কোটি ৩ লাখ পাউন্ড
মার্সেল সাবিৎসার (সেন্ট্রাল মিডফিল্ডার, অস্ট্রিয়া)
আর বি লাইপজিগ, ১ কোটি ২৭ লাখ পাউন্ড
সান্তিয়াগো আরিয়াস (রাইটব্যাক, চিলি)
আতলেতিকো মাদ্রিদ থেকে গ্রানাদা, ধার
উইলিয়ান (উইঙ্গার, ব্রাজিল)
আর্সেনাল থেকে করিন্থিয়ানস, ফ্রি
ড্যানি ড্রিঙ্কওয়াটার (সেন্ট্রাল মিডফিল্ডার, ইংল্যান্ড)
চেলসি থেকে রিডিং, ধার
এমারসন রয়্যাল (রাইটব্যাক, ব্রাজিল)
বার্সেলোনা থেকে টটেনহাম হটস্পার, ২ কোটি ৫৭ লাখ পাউন্ড
ওজান কাবাক (সেন্টারব্যাক, তুরস্ক)
শালকে ০৪ থেকে নরউইচ সিটি, ধার
তিমুইয়ে বাকায়োকো (সেন্ট্রাল মিডফিল্ডার, ফ্রান্স)
চেলসি থেকে এসি মিলান, ধার
স্টিভেন জুবার (লেফট উইংব্যাক, সুইজারল্যান্ড)
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে এইকে এথেন্স, ধার
হোয়ান হি-চ্যান (স্ট্রাইকার, দক্ষিণ কোরিয়া)
আর বি লাইপজিগ থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ধার
ম্যাক্সওয়েল করনেত (লেফটব্যাক, ফ্রান্স)
অলিম্পিক লিওঁ থেকে বার্নলি, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
কুর্ত জুমা (সেন্টারব্যাক, ফ্রান্স)
চেলসি থেকে ওয়েস্ট হাম ইউনাইটেড, ২ কোটি ৫০ লাখ পাউন্ড
আলভারো ওদ্রিওসোলা (রাইটব্যাক, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে ফিওরেন্তিনা, ধার
মুসা সিসোকো (সেন্ট্রাল মিডফিল্ডার, ফ্রান্স)
টটেনহাম হটস্পার থেকে ওয়াটফোর্ড, ৫০ লাখ পাউন্ড
পাপে মাতার সার (মিডফিল্ডার, সেনেগাল)
মেৎস থেকে টটেনহাম হটস্পার, ১ কোটি ৪৫ লাখ পাউন্ড
আব্দুল রহমান বাবা (লেফটব্যাক, আইভোরি কোস্ট)
চেলসি থেকে রিডিং, ধার
ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যেসব দলবদল হয়ে গেছে
লিওনেল মেসি (উইঙ্গার, আর্জেন্টিনা)
বার্সেলোনা থেকে পিএসজি, ফ্রি
জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড
রাফায়েল ভারান (সেন্টারব্যাক, ফ্রান্স)
রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৪ কোটি ২৭ লাখ পাউন্ড
দনিয়েল মালেন (উইঙ্গার, নেদারল্যান্ডস)
পিএসভি আইন্দহফেন থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ২ কোটি ৫৬ লাখ পাউন্ড
টোবি অল্ডারভেইরেল্ড (সেন্টারব্যাক, বেলজিয়াম)
টটেনহাম হটস্পার থেকে আল দুহাইল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
পিয়েরলুইজি গোলিনি (গোলকিপার, ইতালি)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ধার
আশরাফ হাকিমি (রাইটব্যাক, মরক্কো)
ইন্টার মিলান থেকে পিএসজি, ৫ কোটি ১৩ লাখ পাউন্ড
জিয়ানলুইজি দোন্নারুম্মা (গোলকিপার, ইতালি)
এসি মিলান থেকে পিএসজি, ফ্রি
ডেভিড আলাবা (সেন্টারব্যাক, অস্ট্রিয়া)
বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদ, ফ্রি
রদ্রিগো দি পল (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতলেতিকো মাদ্রিদ, ৩ কোটি পাউন্ড
জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড
দেনজেল দুমফ্রাইজ (রাইটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসভি আইন্দহফেন থেকে ইন্টার মিলান, ১ কোটি ৬ লাখ পাউন্ড
রোমেলু লুকাকু (স্ট্রাইকার, বেলজিয়াম)
ইন্টার মিলান থেকে চেলসি, ৯ কোটি ৮০ লাখ পাউন্ড
এদিন জেকো (স্ট্রাইকার, বসনিয়া)
এএস রোমা থেকে ইন্টার মিলান, ফ্রি
পাত্রিক কুত্রোনে (স্ট্রাইকার, ইতালি)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এম্পোলি, ধার
রাজ্জা নাইঙ্গোলান (মিডফিল্ডার, বেলজিয়াম)
ইন্টার মিলান থেকে রয়াল অ্যান্টওয়ার্প, ফ্রি
দিয়েগো কস্তা (স্ট্রাইকার, স্পেন)
আতলেতিকো মাদ্রিদ থেকে আতলেতিকো মিনেইরো, ফ্রি
গঞ্জালো মন্তিয়েল (রাইটব্যাক, আর্জেন্টিনা)
রিভার প্লেট থেকে সেভিয়া, ৯৪ লাখ পাউন্ড
তাকেফুসা কুবো (মিডফিল্ডার, জাপান)
রিয়াল মাদ্রিদ থেকে রিয়াল মায়োর্কা, ধার
ইয়ানিক ভেস্টারগার্ড (সেন্টারব্যাক, ডেনমার্ক)
সাউদাম্পটন থেকে লেস্টার সিটি, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
সের্হিও রামোস (সেন্টারব্যাক, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি, ফ্রি
ইব্রাহিমা কোনাতে (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর বি লাইপজিগ থেকে লিভারপুল, ৩ কোটি ৬০ লাখ পাউন্ড
ফেলিপে অ্যান্ডারসন (উইঙ্গার, ব্রাজিল)
ওয়েস্ট হাম ইউনাইটেড থেকে লাৎসিও, ৩৫ লাখ পাউন্ড
সের্হিও আগুয়েরো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি
হোসে সা (গোলকিপার, পর্তুগাল)
অলিম্পিয়াকোস থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ৬৮ লাখ পাউন্ড
জুনিয়র ফিরপো (লেফটব্যাক, স্পেন)
বার্সেলোনা থেকে লিডস ইউনাইটেড, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
জাস্টিন ক্লুইভার্ট (উইঙ্গার, নেদারল্যান্ডস)
এএস রোমা থেকে নিস, ধার
আলবার্ট সাম্বি লোকোঙ্গা (মিডফিল্ডার, বেলজিয়াম)
আন্ডারলেখট থেকে আর্সেনাল, ১ কোটি ৭২ লাখ পাউন্ড
ব্রাহিম দিয়াজ (উইঙ্গার, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান, ধার
ক্রিস্তোফার আজার (সেন্টারব্যাক, নরওয়ে)
সেল্টিক থেকে ব্রেন্টফোর্ড, ১ কোটি ৩৫ লাখ পাউন্ড
জের্দান শাকিরি (উইঙ্গার, সুইজারল্যান্ড)
লিভারপুল থেকে অলিম্পিক লিওঁ, ৯৫ লাখ পাউন্ড
পল লিরোলা (রাইটব্যাক, স্পেন)
ফিওরেন্তিনা থেকে অলিম্পিক মার্শেই, ৫৫ লাখ পাউন্ড
লুকা ওয়াল্ডশ্মিট (স্ট্রাইকার, জার্মানি)
বেনফিকা থেকে ভলফসবুর্গ, ১ কোটি ৩ লাখ পাউন্ড
আলেসসান্দ্রো ফ্লোরেঞ্জি (রাইটব্যাক, ইতালি)
এএস রোমা থেকে এসি মিলান, ধার
অ্যারন র্যামসডেল (গোলকিপার, ইংল্যান্ড)
শেফিল্ড ইউনাইটেড থেকে আর্সেনাল, ২ কোটি ৪০ লাখ পাউন্ড
রাফা মির (স্ট্রাইকার, স্পেন)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে সেভিয়া, ১ কোটি ৩৭ লাখ পাউন্ড
মার্টিন ওডেগার্ড (মিডফিল্ডার, নরওয়ে)
রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনাল, ৩ কোটি ৪০ লাখ পাউন্ড
হোয়াকিন কোরেয়া (উইঙ্গার, আর্জেন্টিনা)
লাৎসিও থেকে ইন্টার মিলান, ধার
উইলিয়ান জোসে (স্ট্রাইকার, ব্রাজিল)
রিয়াল সোসিয়েদাদ থেকে রিয়াল বেতিস, ধার
টমাস ডেলেনি (মিডফিল্ডার, ডেনমার্ক)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে সেভিয়া, ৫১ লাখ পাউন্ড
টমা বাসিচ (মিডফিল্ডার, সার্বিয়া)
বোর্দো থেকে লাৎসিও, ৬০ লাখ পাউন্ড
লুকাস তোরেইরা (মিডফিল্ডার, উরুগুয়ে)
আর্সেনাল থেকে ফিওরেন্তিনা, ধার
পিয়েত্রো পেল্লেগ্রি (স্ট্রাইকার, ইতালি)
মোনাকো থেকে এসি মিলান, ধার
ম্যাতেউস কুনিয়া (স্ট্রাইকার, ব্রাজিল)
আর বি লাইপজিগ থেকে আতলেতিকো মাদ্রিদ, ২ কোটি ২৩ লাখ পাউন্ড
দাভিদে জাপাকস্তা (রাইটব্যাক, ইতালি)
চেলসি থেকে আতালান্তা, ৮০ লাখ পাউন্ড
লুকা রোমেরো (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
রিয়াল মায়োর্কা থেকে লাৎসিও, ৮ লাখ পাউন্ড
স্টেভান ইয়োভেটিচ (স্ট্রাইকার, সার্বিয়া)
মোনাকো থেকে হার্থা বার্লিন, ফ্রি
অ্যাডাম আর্মস্ট্রং (স্ট্রাইকার, ইংল্যান্ড)
ব্ল্যাকবার্ন রোভার্স থেকে সাউদাম্পটন, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
মাতিয়াস ভিনিয়া (লেফটব্যাক, উরুগুয়ে)
পালমেইরাস থেকে এএস রোমা, ১ কোটি ১০ লাখ পাউন্ড
আলফঁস আরেওলা (গোলকিপার, ফ্রান্স)
পিএসজি থেকে ওয়েস্ট হাম ইউনাইটেড, ধার
জোয়াকিম অ্যান্ডারসেন (সেন্টারব্যাক, ডেনমার্ক)
অলিম্পিক লিওঁ থেকে ক্রিস্টাল প্যালেস, ১ কোটি ৪৯ লাখ পাউন্ড
মার্কাস বেত্তিনেল্লি (গোলকিপার, ইংল্যান্ড)
ফুলহাম থেকে চেলসি, ফ্রি
এরিক লামেলা (উইঙ্গার, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে সেভিয়া, (ব্রায়ান গিল ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)
ব্রায়ান গিল (উইঙ্গার, স্পেন)
সেভিয়া থেকে টটেনহাম হটস্পার, (এরিক লামেলা ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)
মামাদু সাখো (সেন্টারব্যাক, ফ্রান্স)
ক্রিস্টাল প্যালেস থেকে মঁপেলিয়ে, ফ্রি
আসমির বেগোভিচ (গোলকিপার, বসনিয়া)
বোর্নমাথ থেকে এভারটন, ৯ লাখ পাউন্ড
রুই পাত্রিসিও (গোলকিপার, পর্তুগাল)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এএস রোমা, ১ কোটি পাউন্ড
মার্কো আরনাউটোভিচ (স্ট্রাইকার, অস্ট্রিয়া)
সাংহাই শেনহুয়া থেকে বোলোনিয়া, ৩৪ লাখ পাউন্ড
সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ইতালি)
ব্রেসিয়া থেকে এসি মিলান, ৬৪ লাখ পাউন্ড
মার্টিন ওডেগার্ড (মিডফিল্ডার, নরওয়ে)
রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনাল, ৩ কোটি ৫০ লাখ পাউন্ড
পেদ্রো (উইঙ্গার, স্পেন)
এএস রোমা থেকে লাৎসিও, ফ্রি
মানুয়েল লোকাতেল্লি (মিডফিল্ডার, ইতালি)
সাসসুয়োলো থেকে জুভেন্টাস, ধার
ট্যামি আব্রাহাম (স্ট্রাইকার, ইংল্যান্ড)
চেলসি থেকে এএস রোমা, ৩ কোটি ৪০ লাখ পাউন্ড
ইভো গরবিচ (গোলকিপার, ক্রোয়েশিয়া)
আতলেতিকো মাদ্রিদ থেকে লিল, ধার
দারিও বেনেদেত্তো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
অলিম্পিক মার্শেই থেকে এলচে
ওয়েন্দেল (লেফটব্যাক, ব্রাজিল)
বায়ার লেভারকুসেন থেকে এফসি পোর্তো, ৪৩ লাখ পাউন্ড
জার্মান পেৎসাল্লা (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
ফিওরেন্তিনা থেকে রিয়াল বেতিস, ৩০ লাখ পাউন্ড
রদ্রিগো পালাসিও (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
বোলোনিয়া থেকে ব্রেসিয়া, ফ্রি
লুডভিগ অগাস্টিনসন (লেফটব্যাক, সুইডেন)
ভেরডার ব্রেমেন থেকে সেভিয়া, ৪৭ লাখ পাউন্ড
বেনইয়ামিন লেকোমতে (গোলকিপার, ফ্রান্স)
মোনাকো থেকে আতলেতিকো মাদ্রিদ, ধার
এমারসন পালমিয়েরি (লেফটব্যাক, ইতালি)
চেলসি থেকে লিওঁ, ধার
ওজান তুফান (মিডফিল্ডার, তুরস্ক)
ফেনেরবাচে থেকে ওয়াটফোর্ড, ধার
মাইক মাইনিয়ান (গোলকিপার, ফ্রান্স)
লিল থেকে এসি মিলান, ১ কোটি ১২ লাখ পাউন্ড
মাত্তেও গেনদোজি (মিডফিল্ডার, ফ্রান্স)
আর্সেনাল থেকে মার্শেই, ধার
উইলিয়াম সালিবা (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর্সেনাল থেকে অলিম্পিক মার্শেই, ধার
সালভাতোরে সিরিগু (গোলকিপার, ইতালি)
তোরিনো থেকে জেনোয়া, ফ্রি
প্যাটসন দাকা (স্ট্রাইকার, জাম্বিয়া)
রেড বুল সালজবুর্গ, ২ কোটি ৩০ লাখ পাউন্ড
কার্লোস বাক্কা (স্ট্রাইকার, কলম্বিয়া)
ভিয়ারিয়াল থেকে গ্রানাদা, ফ্রি
জর্জিনিও ভাইনালডম (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
লিভারপুল থেকে পিএসজি, ফ্রি
মিচেল বাকার (লেফটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসজি থেকে বায়ার লেভারকুসেন, ৮৫ লাখ পাউন্ড
ম্যাথিউস ফার্নান্দেস (মিডফিল্ডার, ব্রাজিল)
বার্সেলোনা থেকে পালমেইরাস, ফ্রি
এরিক গার্সিয়া (সেন্টারব্যাক, স্পেন)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি
এমারসন রয়্যাল (রাইটব্যাক, ব্রাজিল)
রিয়াল বেতিস থেকে বার্সেলোনা, ৭৩ লাখ পাউন্ড
জাভি মার্তিনেজ (মিডফিল্ডার, স্পেন)
বায়ার্ন মিউনিখ থেকে কাতার স্পোর্টস ক্লাব, ফ্রি
কনরাড দে লা ফুয়েন্তে (উইঙ্গার, যুক্তরাষ্ট্র)
বার্সেলোনা থেকে অলিম্পিক মার্শেই, ২৬ লাখ পাউন্ড
ক্রিস্টিয়ান রোমেরো (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ৪ কোটি ৬৭ লাখ পাউন্ড
মেরিহ দেমিরাল (সেন্টারব্যাক, তুরস্ক)
জুভেন্টাস থেকে আতালান্তা, ধার
জ্যাক গ্রিলিশ (মিডফিল্ডার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটি, ১০ কোটি ইউরো
কাইও হোর্হে (স্ট্রাইকার, ব্রাজিল)
সান্তোস থেকে জুভেন্টাস, ২৬ লাখ পাউন্ড
ড্যানি ইংস (স্ট্রাইকার, ইংল্যান্ড)
সাউদাম্পটন থেকে অ্যাস্টন ভিলা, ২ কোটি ৫০ লাখ পাউন্ড
লিওন বেইলি (উইঙ্গার, জ্যামাইকা)
বেয়ার লেভারকুসেন থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড
ইয়োসুহা জির্কজি (স্ট্রাইকার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে আন্ডারলেখট, ধার
জো হার্ট (গোলকিপার, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে সেল্টিক, ১০ লাখ পাউন্ড
এলদর শোমুদোরভ (স্ট্রাইকার, উজবেকিস্তান)
জেনোয়া থেকে এএস রোমা, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, ফ্রান্স)
চেলসি থেকে এসি মিলান, ১৭ লাখ পাউন্ড
ফোদে বাল্লো-তোরে (লেফটব্যাক, ফ্রান্স)
মোনাকো থেকে এসি মিলান, ৩২ লাখ পাউন্ড
কার্লেস আলেনিয়া (মিডফিল্ডার, স্পেন)
বার্সেলোনা থেকে হেতাফে, ৩৫ লাখ পাউন্ড
পাওলিনিও (মিডফিল্ডার, ব্রাজিল)
গুয়াংঝু এভারগ্রান্দে থেকে আল আহলি, ফ্রি
বেন হোয়াইট (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
ব্রাইটন থেকে আর্সেনাল, ৫ কোটি পাউন্ড
রোমান ইয়ারেমচুক (স্ট্রাইকার, ইউক্রেন)
গেন্ট থেকে বেনফিকা, ১ কোটি ২৫ লাখ পাউন্ড
জিয়ানলুকা ফ্রাবোত্তা (লেফটব্যাক, ইতালি)
জুভেন্টাস থেকে হেল্লাস ভেরোনা, ধার
মাত্তেও লোভাতো (সেন্টারব্যাক, ইতালি)
হেল্লাস ভেরোনা থেকে আতালান্তা, ৬৮ লাখ পাউন্ড
বের্নার্দ (উইঙ্গার, ব্রাজিল)
এভারটন থেকে শারজা এফসি, ফ্রি
দেমারাই গ্রে (উইঙ্গার, ইংল্যান্ড)
বায়ার লেভারকুসেন থেকে এভারটন, ১৭ লাখ পাউন্ড
আন্দ্রে আইয়ু (স্ট্রাইকার, ঘানা)
সোয়ানসি সিটি থেকে আল সাদ, ফ্রি
রামিরো ফুনেস মোরি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
ভিয়ারিয়াল থেকে আল নাসর, ২০ লাখ পাউন্ড
এমিলিয়ানো বুয়েন্দিয়া (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
নরউইচ সিটি থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড
কেকি (স্ট্রাইকার, ব্রাজিল)
ফ্লুমিনেন্স থেকে ম্যানচেস্টার সিটি, ৮৬ লাখ পাউন্ড
হুয়ান মুসো (গোলকিপার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতালান্তা, ১ কোটি ৭২ লাখ পাউন্ড
নুনো তাভারেস (লেফটব্যাক, পর্তুগাল)
বেনফিকা থেকে আর্সেনাল, ৬৮ লাখ পাউন্ড
মেম্ফিস ডিপাই (স্ট্রাইকার, নেদারল্যান্ডস)
অলিম্পিক লিওঁ থেকে বার্সেলোনা, ফ্রি
নিকোলাস গঞ্জালেস (উইঙ্গার, আর্জেন্টিনা)
ভিএফবি স্টুটগার্ট থেকে ফিওরেন্তিনা, ২ কোটি ৩১ লাখ পাউন্ড
জিয়ানলুইজি বুফন (গোলকিপার, ইতালি)
জুভেন্টাস থেকে পারমা, ফ্রি
পাও লোপেস (গোলকিপার, স্পেন)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার
গেরসন (মিডফিল্ডার, ব্রাজিল)
ফ্লামেঙ্গো থেকে অলিম্পিক মার্শেই, ১ কোটি ৭৩ লাখ পাউন্ড
সভেন উলরিয়েখ (গোলকিপার, জার্মানি)
হামবুর্গ থেকে বায়ার্ন মিউনিখ, ফ্রি
টম হিটন (গোলকিপার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ধার
হাকান চালহানোলু (মিডফিল্ডার, তুরস্ক)
এসি মিলান থেকে ইন্টার মিলান, ফ্রি
অ্যাশলি ইয়ং (উইঙ্গার, ইংল্যান্ড)
ইন্টার মিলান থেকে অ্যাস্টন ভিলা, ফ্রি
ড্যানি রোজ (লেফটব্যাক, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে ওয়াটফোর্ড, ফ্রিঙ্গা
ফিকায়ো তোমোরি (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
চেলসি থেকে এসি মিলান, ৩ কোটি পাউন্ড
আলেক্সান্দার নুবেল (গোলকিপার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে মোনাকো, ধার
জ্যাঁ-ক্লাইর তোদিবো (সেন্টারব্যাক, ফ্রান্স)
বার্সেলোনা থেকে নিস, ৭৩ লাখ পাউন্ড
চেঙ্গিজ ইউন্দা (উইঙ্গার, তুরস্ক)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার
বুবাকারি সুমাওরে (মিডফিল্ডার, ফ্রান্স)
লিল থেকে লেস্টার সিটি, ১ কোটি ৭০ লাখ পাউন্ড
ফ্রান্সিসকো ত্রিনকাও (উইঙ্গার, পর্তুগাল)
বার্সেলোনা থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ধার
লিওনার্দো বালের্দি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে অলিম্পিক মার্শেই, ৬৯ লাখ পাউন্ড
কেভিন স্ট্রুটমান (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
অলিম্পিক মার্শেই থেকে কালিয়ারি, ধার
হুয়ান ফয়থ (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে ভিয়ারিয়াল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
ভিক্টর মোজেস (উইঙ্গার, নাইজেরিয়া)
চেলসি থেকে স্পার্তাক মস্কো, ৪৩ লাখ পাউন্ড
বিলি গিলমোর (মিডফিল্ডার, স্কটল্যান্ড)
চেলসি থেকে নরউইচ সিটি, ধার
আন্দ্রে সিলভা (স্ট্রাইকার, পর্তুগাল)
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে আর বি লাইপজিগ, ১ কোটি ৯৮ লাখ পাউন্ড