শেষ দুই রাউন্ডে চোখ সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম আবাহনীর চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে আছে ঢাকা আবাহনী। শেষ দুই রাউন্ডে বড় কোনো অঘটন না ঘটলে ঢাকা আবাহনীরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি প্রিমিয়ার ফুটবল লিগে। তাই এই দুটি রাউন্ডের দিকে চোখ রাখছে সবাই।
আগামীকালই ২১তম রাউন্ডে হয়তো চ্যাম্পিয়ন দলের দেখা মিলতে পারে। ঢাকা আবাহনী যদি পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা উত্তর বারিধারাকে হারায় এবং চট্টগ্রাম আবাহনী হেরে যায় মুক্তিযোদ্ধার কাছে, তাহলে শেষ রাউন্ডের আকর্ষণ আর থাকবে না। ৩০ ডিসেম্বর শেষ রাউন্ডে বড় আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ, চট্টগ্রাম আবাহনীর ব্রাদার্স।
তবে আজই বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু ২১তম রাউন্ডের প্রথম দিনে একটি ম্যাচ সবার মনোযোগের কেন্দ্রে। প্রথম পর্বের মতো এই পর্বেও শেষ জামাল ম্যাচ থেকে মোহামেডান ৩ পয়েন্ট পেয়ে গেলে ২১ পয়েন্ট নিয়ে মোটামুটি অবনমনশঙ্কা দূর করে ফেলবে। নইলে উত্তর বারিধারা ঢাকা আবাহনীকে হারিয়ে দিতে পারলে তারা বসে যাবে মোহামেডানের পাশে। সে ক্ষেত্রে শেষ রাউন্ডে জানা যাবে অবনমিত দলটির নাম।