শেষ পর্যন্ত জাপানের যুবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাফুফে থেকে বারবারই বলা হয়েছিল, বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে আসবে জাপানের অনূর্ধ্ব-২৩ মানে অলিম্পিক দল। এটা জাপান ফুটবল ফেডারেশনই জানিয়েছিল বলে বাফুফের দাবি। তবে কাল বাফুফে দিয়েছে ভিন্ন তথ্য। এবার জাপানই নাকি বলেছে, অনূর্ধ্ব-২৩ নয়, বাংলাদেশ সফরে আসবে আসলে সে দেশের অনূর্ধ্ব-২১ দল। ১৪ ডিসেম্বর জাপান অনূর্ধ্ব-২১ যুব দল ব্যাংককে প্রীতি ম্যাচ খেলে ১৬ ডিসেম্বর ঢাকা আসবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সফরে একমাত্র প্রীতি ম্যাচটি তারা খেলবে ১৮ ডিসেম্বর।