শেষ মুহূর্তে দল বদলালেন যাঁরা
ফুটবলের অন্যতম আকর্ষণ এখন দলবদল। ক্লাবের সমর্থকেরা গোটা বছর ধরে অপেক্ষা করে থাকেন কখন খুলবে দলবদলের দুয়ার, কখন দলে নতুন খেলোয়াড় এসে বাড়াবে শক্তি। করোনাভাইরাসের কারণে এবার গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা তিন মাস থেকে কমে এসে দাঁড়িয়েছিল দেড় মাসে। গত দেড় মাসে ক্লাবগুলো সাধ্যমতো চেষ্টা করেছে পছন্দের খেলোয়াড়দের কিনে দলের শক্তি বাড়ানোর। অনেকে আবার সেটাও পারেনি। এই পারা বা না পারার মধ্য দিয়েই আন্তর্জাতিক দলবদলের সময়সীমা শেষ হয়েছে গত রাতে। যদিও নিজ দেশের লিগগুলো নিজেদের মধ্যে এখনো অক্টোবরের ১৬ তারিখ পর্যন্ত খেলোয়াড় আনা-নেওয়া করতে পারবে।
তা সত্ত্বেও, গত রাতটা ইউরোপের প্রত্যেকটা ক্লাবের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য কে কে শেষ মুহূর্তে এসে দল বদলেছেন? আসুন এক নজরে দেখে নেওয়া যাক।
গুরুত্বপূর্ণ দলবদল
এডিনসন কাভানি (পিএসজি থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ফ্রি)
থমাস পার্টে (আতলেতিকো মাদ্রিদ থেকে আর্সেনাল, পাঁচ কোটি ইউরো)
লুকাস তোরেইরা (আর্সেনাল থেকে আতলেতিকো মাদ্রিদ, ধার)
রাফিনহা আলকানতারা (বার্সেলোনা থেকে পিএসজি, তিন কোটি ইউরো)
থিও ওয়ালকট (এভারটন থেকে সাউদাম্পটন, ধার)
মিকায়েল কুসাঞ্চ (বায়ার্ন মিউনিখ থেকে মার্শেই, ধার)
ক্রিস স্মলিং (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এএস রোমা, এক কোটি ৫০ লাখ ইউরো)
আলেক্স তেলেস (এফসি পোর্তো থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, এক কোটি ৫০ লাখ ইউরো)
ফেদেরিকো কিয়েসা (ফিওরেন্টিনা থেকে জুভেন্টাস, ধার)
মাতেও গেনদোজি (আর্সেনাল থেকে হার্থা বার্লিন, ধার)
দিয়েগো পেরোত্তি (এএস রোমা থেকে ফেনেরবাচে, ধার)
মাত্তিয়া ডি শিলিও (জুভেন্টাস থেকে লিওঁ, ধার)
বুনা সার (মার্শেই থেকে বায়ার্ন মিউনিখ, এক কোটি ইউরো)
রুবেন লফটাস চিক (চেলসি থেকে ফুলহাম, ধার)
ফাকুন্দো পেলিস্ত্রি (পেনিয়ারল থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, এক কোটি ১০ লাখ ইউরো)
রবিন ওলসেন (এএস রোমা থেকে এভারটন, ধার)
জ্যাঁ-ক্লাইর তোদিবো (বার্সেলোনা থেকে বেনফিকা, ধার)
দাভি ক্লাসেন (ভেরডার ব্রেমেন থেকে আয়াক্স, এক কোটি ইউরো)
দগলাস কস্তা (জুভেন্টাস থেকে বায়ার্ন মিউনিখ, ধার)
এরিক মাক্সিম চুপো মোতিং (পিএসজি থেকে বায়ার্ন মিউনিখ, ধার)
লুকাস মার্তিনেজ কার্তা (রিভার প্লেট থেকে ফিওরেন্তিনা, ৫৫ লাখ ইউরো)
রায়ান সেসেনিওন (টটেনহাম থেকে হফেনহেইম, ধার)
দানিলো পেরেইরা (এফসি পোর্তো থেকে পিএসজি, ধার)
মাত্তেও দারমিয়ান (পারমা থেকে ইন্টার মিলান, ধার)
হোসে কায়েহন (নাপোলি থেকে ফিওরেন্তিনা, ফ্রি)
বেন গডফ্রে (নরউইচ সিটি থেকে এভারটন, দুই কোটি ইউরো)
আমাদ ত্রায়োরে (আতালান্তা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, দুই কোটি ইউরো)
জ্যাক উইলশেয়ার (ওয়েস্ট হাম থেকে চুক্তি বাতিল)
অন্যান্য দলবদল
সান্দ্রো রামিরেজ (এভারটন থেকে উয়েস্কা, ফ্রি)
হোয়াকিম অ্যান্ডারসেন (লিওঁ থেকে ফুলহাম, ধার)
রাফিনহা (রেনেঁ থেকে লিডস ইউনাইটেড, এক কোটি ৭২ লাখ ইউরো)
জেরেমি ডোকু (আন্ডারলেখট থেকে রেনেঁ, দুই কোটি ৫০ লাখ ইউরো)
জেরার্ড ডেলেফেউ (ওয়াটফোর্ড থেকে উদিনেসে, ধার)
করিম রেকিক (হার্থা বার্লিন থেকে সেভিয়া, তিন কোটি ইউরো)
আন্তোনিও বারেকা (মোনাকো থেকে ফিওরেন্তিনা, ধার)
জাস্টিন ক্লুইভার্ট (এএস রোমা থেকে আরবি লাইপজিগ, ধার)
রুবেন ভিনাগ্রে (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে অলিম্পিয়াকোস, ধার)
ওয়েসলি হোয়েট (সাউদাম্পটন থেকে লাৎসিও, ধার)