শেষ মুহূর্তের গোলে জয়ী ইরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান কাপে আরব আমিরাতের বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল করে দলকে জেতালেন ইরানের বদলি খেলোয়াড় রেজা গুচান্নেজাদ। সেই সঙ্গে নিশ্চিত করল ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে খেলা। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো ড্র হয়নি। গ্রুপের অন্য ম্যাচে কাল কাতারকে ২-১ গোলে হারিয়েছে বাহরাইন। এএফপি।