প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সবচেয়ে সফল দল আর্জেন্টিনা বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই। তবে ‘ই’ গ্রুপের তিনটি ম্যাচ জিতেই দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে দ্বিতীয় সফলতম দল ব্রাজিল। কাল গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়াকে, ‘এফ’ গ্রুপে হন্ডুরাসকে ৫-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে জার্মানিও। ১১ জুন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল খেলবে প্রতিবেশী উরুগুয়ের সঙ্গে। জার্মানির প্রতিপক্ষ নাইজেরিয়া। ফিফা।