শেষ ষোলোয় এশিয়ার তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা বিশ্বকাপের শেষ ষোলোয় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়ার তিন দল। বর্তমান চ্যাম্পিয়ন জাপানের সঙ্গী দক্ষিণ কোরিয়া ও চীন। পরশু স্পেনের বিপক্ষে ম্যাচের শেষ দিকে গোল করে ২-১ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে কোরীয় মেয়েরা। দ্বিতীয় রাউন্ডে ওঠা অন্য দলগুলো হলো জার্মানি, সুইডেন, ক্যামেরুন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড, নরওয়ে, ইংল্যান্ড, হল্যান্ড, যুক্তরাষ্ট্র, কলম্বিয়া ও স্বাগতিক কানাডা। এএফপি।