শেষ ষোলোয় মুখোমুখি আগুয়েরো-মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছেন মেসি আর আগুয়েরো।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছেন মেসি আর আগুয়েরো।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছেন দুই বন্ধু। লিওনেল মেসি আর সার্জিও আগুয়েরো। মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে জার্মানির শালকে জিরোফোরের। চেলসি খেলবে প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে। গতবারের রানার্সআপ অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার লেভারকুসেন।
২০১৩ সালের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ খেলবে শাখতার দোনেৎস্কের সঙ্গে। ২০০৬ সালের ফাইনালিস্ট আর্সেনালের প্রতিপক্ষ মনাকো। জুভেন্টাসের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। লিভারপুলকে ছিটকে দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে আসা সুইস দল এফসি বাসেল খেলবে দুইবারের চ্যাম্পিয়ন পোর্তোর সঙ্গে।
প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি, ফিরতি লেগ ১৭ ও ১৮ মার্চ। এ বছরের ফাইনাল অনুষ্ঠিত হবে জার্মানির বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে। এএফপি।