শেষ ১৬ নিশ্চিত করে ফেলেছে যারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেগিয়া ওয়ারশর সঙ্গে ৩-৩ গোলে ড্র করায় শেষ ১৬ এখনো নিশ্চিত হয়নি রিয়ালের। ছবি: রয়টার্স।
লেগিয়া ওয়ারশর সঙ্গে ৩-৩ গোলে ড্র করায় শেষ ১৬ এখনো নিশ্চিত হয়নি রিয়ালের। ছবি: রয়টার্স।

এখনো গ্রুপ শেষ হতেই ঢের বাকি। প্রতিটি দলেরই ম্যাচ আছে আরও দুটি করে। নভেম্বরের শেষে আর ডিসেম্বরের শুরুর সপ্তাহে হবে ম্যাচ দুটি। তবে এরই মধ্যে বেশ কয়েকটি দল নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে।
রিয়াল মাদ্রিদ না পারলেও এই গ্রুপ থেকে কালই শেষ ১৬ নিশ্চিত করেছে স্পোর্টিংকে ১-০ গোলে হারানো বরুসিয়া ডর্টমুন্ড।
‘ডি’ গ্রুপে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ১২, বায়ার্ন মিউনিখের ৯। পিএসভি ও রোস্তভের পয়েন্ট ১ করে। ফলে শেষ দুটি ম্যাচ এই দুই দল জিতলেও তাদের পয়েন্ট হবে ৭। অর্থাৎ, অ্যাটলেটিকো আর বায়ার্নের শেষ ১৬ নিশ্চিত।
‘এ’ গ্রুপের ছবিটাও একই রকম। আর্সেনাল ও পিএসজির পয়েন্ট ১০। শেষ দুই ম্যাচ হারলেও তাদের ক্ষতি নেই।
এই পাঁচটি দলই এখন পর্যন্ত শেষ ১৬ নিশ্চিত করেছে: ডর্টমুন্ড, অ্যাটলেটিকো, বায়ার্ন, আর্সেনাল ও পিএসজি। ফলে এখনো ঢের বাকি আছে হিসাব-নিকাশ। তা ছাড়া যাদের নকআউট পর্বে ওঠা নিশ্চিত, তাদেরও কি আয়েশ করার অবকাশ আছে? গ্রুপসেরা ও গ্রুপ রানার্সআপ নির্ধারণও তো বাকি।
আট গ্রুপের সেরা দুই দলকে নিয়ে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ড্র। প্রথম লেগের খেলাগুলো হবে আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি; ফিরতি লেগের খেলা ২১ ও ২২ ফেব্রুয়ারি।