শোক ও নীরবতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য কোনো উপলক্ষে হলে হয়তো সানন্দে বলা যেত, ইউরোর মঞ্চে শোনা গেল বাংলাদেশের নাম! কিন্তু পরশু বুফন-বোনুচ্চি-ওজিল-মুলারদের কাছে যে কারণে লাল-সবুজ পতাকার এই দেশটির নাম পৌঁছে গেল, সেটি বাংলাদেশের ইতিহাসে অন্ধকারতম অধ্যায়গুলোর একটি। গত শুক্রবার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন নয়জন ইতালিয়ান নাগরিকও। তাঁদেরই স্মরণে ইউরোতে ইতালি-জার্মানি কোয়ার্টার ফাইনালে ইতালি দল খেলতে নামল বাহুতে কালো বন্ধনী পরে, আর ম্যাচ শুরুর আগে করা হলো এক মিনিট নীরবতা পালন। পরশু স্তাদ দো বোর্দোতে
রয়টার্স