শোয়েইনির দুষ্টুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ধরুন, আপনার সঙ্গে হাত মেলানোর জন্য আপনার বন্ধু হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু আপনি দুষ্টুমি করে হাতটা নিলেন সরিয়ে। এ রকম কাণ্ড ছেলেবেলায় অনেকেই হয়তো করেছেন। বাস্তিয়ান শোয়েনস্টাইগারের বয়স ৩০, বায়ার্ন মিউনিখের সিনিয়রদের একজন। কিন্তু এখনো যেন কৈশোরের খানিকটা ছেলেমানুষি রয়ে গেছে তাঁর মধ্যে। পরশু অগসবুর্গের সঙ্গে বুন্দেসলিগার ম্যাচেই সেটা দেখে গেছে। বদলি হিসেবে নেমে যাওয়ার সময় সতীর্থ রাফিনহা হাত বাড়িয়েছিলেন শোয়েইনির দিকে। কিন্তু বায়ার্ন মিডফিল্ডার হাতটা সামনে নিয়েই সরিয়ে ফেললেন। মুখে তখন দুষ্টুমির ফিচকে হাসি। ম্যাচ শেষেও ছিলেন দারুণ খোশমেজাজে, গ্যালারির কাছে গিয়ে সমর্থকদের সঙ্গে সেলফি তুলেছেন। দল জিতছে ৪-০ গোলে, এতেই কি শোয়েইনির এই খোশমেজাজ, নাকি অন্যকিছু ছিল এর পেছনে? মেট্রোডটকম।