শোয়েইনির স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মেছেন জার্মানির বাভারিয়া অঞ্চলে। খেলোয়াড়ি জীবনের ১৩টি মৌসুমও কাটিয়েছেন বাভারিয়ান ক্লাব বায়ার্ন মিউনিখে, খেলেছেন ৩৪২টি ম্যাচ। বাস্তিয়ান শোয়েনস্টাইগারের নামই তো ছিল বায়ার্নের শোয়েইনি। সেই শোয়েইনিকে বায়ার্ন মিউনিখ এবার পেল না ‘অক্টোবর ফেস্টে’। তবে মিউনিখের পৃথিবী বিখ্যাত এই বিয়ার উৎসবে এবার ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানো শোয়েইনিকে ঠিকই মিস করেছেন তাঁর সাবেক বায়ার্ন-সতীর্থরা। অধিনায়ক ফিলিপ লাম তো উৎসবে এসেই বলেছেন শোয়েনস্টাইগারের কথা। লাম স্মরণ করলেন, ৩১ বছর বয়সী মিডফিল্ডারটি সেজেগুজে ফুলবাবুটি হয়ে উৎসবে আসতেন বান্ধবীকে নিয়ে। কিন্তু উৎসবটা যেহেতু বিয়ারের, কেমন পান করতেন শোয়েইনি? দেঁতো হাসি দিয়ে লামের উত্তর, ‘ওকে অবশ্যই মিস করছি। কিন্তু সত্যি বলতে কী, তেমন পান করার মানুষ সে ছিল না।’ এএফপি।