শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে নেপালে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে আছে লাল-সবুজ জার্সির দল। জোড়া গোল করেছেন ফয়সাল আহমেদ ও একটি গোল করেছেন নাজমুল বিশ্বাস। ২৮ ও ৩২ মিনিটে প্রথম গোল দুটি ফয়সালেরও ৪৪ মিনিটে গোল করেছেন নাজমুল। 

টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরুটা ভালোই হলো বাংলাদেশের। ২০১৫ সালে সিলেটে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বর্তমানে এক বছর কমে টুর্নামেন্টটির নাম অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ। সূত্র: গোল নেপাল ডট কম।