ষড়যন্ত্রের গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন নয়, শিরোপাদৌড় থেকে ছিটকে পড়েছে দল। বরং রিয়াল মাদ্রিদ এখনো ভালোমতোই দৌড়ে আছে। কিন্তু রাফায়েল বেনিতেজকে চলে যেতে হবে—এমন গুঞ্জন উঠছে কেন? রিয়াল মাদ্রিদ কোচ খুঁজে পাচ্ছেন অন্য কিছুর গন্ধ। বেনিতেজের দাবি, তাঁর নিজের, রিয়াল ও ফ্লোরেন্তিনো পেরেজের বিপক্ষে একটা ষড়যন্ত্র হচ্ছে। সে জন্যই সুপরিকল্পিতভাবে এসব গুঞ্জন ছড়িয়ে দেওয়া হচ্ছে। অবৈধভাবে একজন খেলোয়াড় নামানোর জন্যও কোপা ডেল রে থেকে বহিষ্কার করা হয়েছে রিয়ালকে। বেনিতেজ সেদিকেও ইঙ্গিত করেছেন। কোচিং ক্যারিয়ার তো কম দিনের নয়। এত দিনের অভিজ্ঞতা থেকেই এই বিশ্বাসটা জন্মেছে রিয়ালের স্প্যানিশ কোচের। সেটা নাহয় ঠিক আছে, কিন্তু বার্নাব্যুতে যে সমর্থকেরাই খেলোয়াড়দের দুয়ো দিল, সে ব্যাপারে যে কিছু বললেন না! গোলডটকম।