সংখ্যায় ২০১৪-এর বিশ্ব ফুটবল
৩৪.৩
লাখ দর্শক মাঠে বসে দেখেছে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ। ১৯৯৪ সালের পর যা সর্বোচ্চ।
৯৬৩
ম্যাচ খেলার পর অবশেষে থেমেছেন রায়ান গিগস। ১৩টি ইংলিশ লিগ ও ২টি উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড তারকা অবসর নিয়েছেন গত মে মাসে।
৩৬৯
পলিনো আলকানতারার ৮৭ বছরের পুরোনো ৩৬৯ গোলের রেকর্ড ভেঙে বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি।
৩০০
ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ খেললেন যুক্তরাষ্ট্রের মহিলা ফুটবলার ক্রিস্টি র্যামপোন।
১৭১
মোট গোলসংখ্যায় ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপকে ছুঁয়েছে ২০১৪ ব্রাজিল। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এটাই।
৮৩
মিটার দূর থেকে গোল করে বুন্দেসলিগা রেকর্ড ভেঙে দিয়েছেন পাডারবর্নের মিডফিল্ডার মরিৎস স্টপেলক্যাম্প। আগের রেকর্ডটি ছিল ৭৩ মিটারের।
৫০
আন্তর্জাতিক গোলে সুইডেন জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ
৩৯
বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হারটা ছিল গত ৩৯ বছরে ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ব্রাজিলের প্রথম হার।
৩৪
গত নভেম্বরে জার্মানির কাছেই হেরে ঘরের মাঠে অপরাজিত থাকার গৌরব হারিয়েছে স্পেনও। স্প্যানিশরা হেরেছে ৮ বছর ও ৩৪ ম্যাচ পর।
২৩
গত মাসে সেল্টা ভিগোর বিপক্ষে হ্যাটট্রিক করে আলফ্রেডো ডি স্টেফানো ও তেলমো জারাকে পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগায় রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের হ্যাটট্রিক এখন ২৩টি।
২১
গত মার্চে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করে এল ক্লাসিকোয় সবচেয়ে বেশি গোলের রেকর্ড থেকে আলফ্রেডো ডি স্টেফানোর (১৮) নাম মুছে দিয়েছেন লিওনেল মেসি।
১৬
সেমিফাইনালে ১ গোল। ব্রাজিলের রোনালদোকে টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন জার্মানির মিরোস্লাভ ক্লোসা
১০
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্বপ্নের লা ডেসিমা জিতেছে রিয়াল মাদ্রিদ
৩
এই প্রথম টানা তিনটি বিশ্বকাপ জিতল ইউরোপিয়ান দলগুলো
২
পাঁচ দিনের মধ্যে দুটি হ্যাটট্রিক করে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি৷