সংয়ের অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ট্যাকল করেছিলেন মারিও মানজুকিচকে। বিধিসম্মত না হওয়ায় লাল কার্ড দেখে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছিল অ্যালেক্স সংকে। লাল কার্ডের সেই ম্যাচটিই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে রইল সংয়ের। ওই ম্যাচের পর থেকে ক্যামেরুন জাতীয় দলের বাইরে থাকা সং পরশু ইনস্টাগ্রামে বিদায় বলে দিলেন জাতীয় দলকে। ‘বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে রাখা হয়েছে আমাকে। আফ্রিকান কাপ অব নেশনসের ক্যামেরুন দলেও জায়গা না হওয়ায় জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমি’—ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়েছেন ক্যামেরুনের হয়ে ৪৭টি ম্যাচ খেলা মিডফিল্ডার। ফোরফোরটু।