সত্যবাদী কন্তে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেস্টার সিটির বিপক্ষে ডিয়েগো কস্তা কেন খেলেননি? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সত্যবাদী ‘যুধিষ্ঠির’ বনে গেলেন আন্তোনিও কন্তে। অনুশীলনের সময় চোট পাওয়ার কারণেই নাকি গত পরশু ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে খেলেননি ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার। কিন্তু তাঁর এই ব্যাখ্যায় কেউ সন্তুষ্ট হতে পারেননি। সবার চোখে ছিল অবিশ্বাস। আগের দিনই যে খবর পাওয়া গিয়েছিল, লেস্টারের বিপক্ষে দলে না-ও থাকতে পারেন কস্তা। চীনের সুপার লিগের ক্লাব তিয়ানজিন কুয়ানজিয়ানের চোখ পড়েছে তাঁর দিকে। আর এই নিয়ে বিতণ্ডার কারণেই নাকি দলের বাইরে থাকার কথা ছিল কস্তার। কিন্তু কন্তে সাংবাদিকদের বোঝাতে চেয়েছেন তাঁর কথাই ঠিক, ‘আমি সত্য বলতে পছন্দ করি, মিথ্যা নয়।’ গোলডটকম।