সন্তানকে উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শুরুর আগেই খবরটা পেয়েছিলেন, প্রসববেদনার পর স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ম্যাট বাসলার সেই উৎকণ্ঠা নিয়েই নামলেন মাঠে। কিন্তু মনে মনে হয়তো ঠিক করে রেখেছিলেন, অনাগত সন্তানকে মাঠেই একটা উপহার দেবেন। শেষ পর্যন্ত বাসলার গোল পেলেন, দুই দিন আগে যুক্তরাষ্ট্রও বিশ্বকাপ বাছাইপর্বে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনেইডান্সকে হারাল ৬-০ গোলে। ম্যাচ শেষে বাসলার খবর পেয়েছেন, স্ত্রীর কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। অদ্ভুত এক অনুভূতি ছুঁয়ে গেছে এই ডিফেন্ডারকে, ‘অবিশ্বাস্য। আমি বলে বোঝাতে পারব না সকালে আমার কেমন লেগেছে। অবশ্যই আমার একটা অংশ চাইছিল যেন দেশে স্ত্রীর পাশে থাকি। আবার ম্যাচ খেলতে পেরেও দারুণ রোমাঞ্চিত লাগছে।’ এমন একটা উপহারের পর বাসলারের এখন আর আফসোস থাকার কথা নয়! রয়টার্স।