প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাইলে সন্তানদের নিয়েই একটা দল গড়তে পারবেন ওয়েইন রুনি, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তিনজনের সন্তানসংখ্যা যে ঠিক এগারো হতে যাচ্ছে! একটু কি খটকা লাগছে না? স্ত্রীর গর্ভে বড় হতে থাকা বাচ্চাকে ধরে রুনির সন্তানসংখ্যা ৪। এখনো বিয়ে না করলেও চতুর্থ সন্তানের বাবা হওয়ার পথে রোনালদো। তাহলে একাদশের বাকি দুজন মেসির ছেলে চার বছরের লিও ও এক বছর বয়সী মাতেও হলে আরেকজন কে? সেও মেসির সন্তান! অনাগত। স্প্যানিশ দৈনিক এএস খবর দিয়েছে, আবারও বাবা হতে যাচ্ছেন লিওনেল মেসি; স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর গর্ভে বেড়ে উঠছে তৃতীয় সন্তান। তবে তার বয়স কত, অনাগত সন্তান ছেলে না মেয়ে সে সম্পর্কে কিছুই জানায়নি পত্রিকাটি। ডেইলি মেইল।