সপ্তম স্বর্গে কস্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এলাম, দেখলাম, জয় করলাম’—এমনটা বলার সুযোগ মনে হয় ডিয়েগো কস্তা পেয়েই যাবেন। চেলসির হয়ে যেন সব রেকর্ড ভেঙে দেবেন বলেই পণ করেছেন স্প্যানিশ স্ট্রাইকার। কাল সোয়ানসির সঙ্গে মৌসুমের প্রথম হ্যাটট্রিক করার পথেও আরও কয়েকটি মাইলফলক পেরোলেন। ১৯৯২ সালে কভেন্ট্রি সিটির মিক কুইনের পর কেউ লিগে নিজের প্রথম চার ম্যাচেই গোল করলেন। চেলসির হয়ে সর্বশেষ কীর্তিটা করেছিলেন জন মেরেডিথ, ১৯২৮ সালে। সব মিলিয়ে এই মৌসুমে চার ম্যাচে ৭ গোল হয়ে গেল কস্তার। চেলসিও কাল শুরুতে গোল খেয়ে ফিরে এসেছে দারুণভাবে, সোয়ানসিকে হারিয়েছে ৪-২ গোলে এএফপি