প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রার্থী পছন্দ না হলে নির্বাচনে সব পদে ভোট দেন না অনেকেই। তবে বাফুফের নির্বাচনে ২১টি পদের সব কটিতেই ভোট দিতে হবে একজন ভোটারকে। প্রার্থী পছন্দ হোক না হোক, ১ জন সভাপতি, ১ জন জ্যেষ্ঠ সহসভাপতি, ৪ জন সহসভাপতি ও ১৫টি সদস্য পদে অবশ্যই সিল মারতে হবে।
ধরা যাক, ৪টি সহসভাপতি পদে ৩টি বা ৫টি ভোট দিলেন কেউ, অন্যগুলো ঠিক থাকল, তাহলে শুধু সহসভাপতি পদের ভোট বাতিল হবে। নির্বাচনে অনিয়ম দূর করতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে বাফুফে।
নির্বাচনী আমেজ এরই মধ্যে ছড়াতে শুরু করেছে। কাল ঘোষণা হয়েছে তফসিলও। মনোনয়নপত্র বিলি ১৬ ও ১৭ এপ্রিল। ১৮-২০ এপ্রিল জমা, আপত্তি ১৯ এপ্রিল, বাছাইও একই দিনে। ১৮-২০ এপ্রিল প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২১ এপ্রিল ও ভোট গ্রহণ ৩০ এপ্রিল।