সবই অভিনয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে তাঁর চালচলন যেন উদ্ধত এক সিংহের মতো। জ্লাতান ইব্রাহিমোভিচ খেলায় তো বটেই, শরীরী ভাষাতেও নিজের ওপর আলাদা করে চোখ রাখতে বাধ্য করেন। শুধু কি মাঠে, মাঠের বাইরেও পিএসজি স্ট্রাইকারের ‘থোড়াই কেয়ার’ ভাব। এই তো কদিন আগেই এক সাংবাদিককে মুখের ওপর মূর্খ বলে দিলেন! কিন্তু এমন যদি হয়, এই আগ্রাসী ভাবটুকুর পুরোটাই অভিনয়? ফ্রেঞ্চ ক্লাব মার্শেইয়ের ডিফেন্ডার রড ফান্নি কিন্তু সে রকমই দাবি করেছেন। ইব্রার এই চালচলন নাকি পুরোটাই লোক দেখানো। নিজেকে পাদপ্রদীপে রাখতেই ইচ্ছা করে এমন করেন ইব্রা। এ জন্য তাঁকে অস্কারও করে দেওয়া উচিত! ফান্নির নাকি মাঝে মাঝেই ইচ্ছা হয় ইব্রাকে কষে একটা চড় দিতে। সেটা কি করে দেখানোর সাহস আছে তাঁর? গোলডটকম।