সবাইকে ছাপিয়ে জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিনেদিন জিদান
জিনেদিন জিদান

কথাটা বলেছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। আসলেও, রিয়াল চাইলে জিদানের সঙ্গে ‘আজীবন চুক্তি’ করতেই পারে! 

রিয়ালে ১৭ মাসের কোচিং ক্যারিয়ারে লিগ, উয়েফা সুপার কাপ তো আছেই। জিদানের সবচেয়ে জ্বলজ্বলে কীর্তি—টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জয়। চ্যাম্পিয়নস লিগ যুগে যা প্রথম।  ফার্গুসন, গার্দিওলা, মরিনহোদের মতো কোচদেরও এমন কীর্তি নেই! এসি মিলানকে নিয়ে ১৯৮৯ ও ১৯৯০ সালে আগের কীর্তিটা আরিগো সাচ্চির। পেরেজ জিদানকেই বলছেন, ‘বিশ্বের সেরা কোচ।’

পরশু দ্বিতীয়ার্ধে রিয়ালের এমন দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য ফাঁস করেছেন রোনালদো, ‘জিদান বিরতিতে বলেছিলেন, আমাদের ওপর পুরো ভরসা আছে তাঁর।’ জিদান বলেছেন, ‘আমি শুধু বলেছিলাম, যা করছ সেটিই করে যাও। মাঠ বড় করে খেলো, আর ওদের ওপর চাপ তৈরি করো।’

আর কীর্তিতে মরিনহো-গার্দিওলা-ফার্গুসনদেরও ছাড়িয়ে যাওয়া? সেটির জবাবে জিদান বিনীত। অবশ্য ‘জিদান স্রেফ ভাগ্যবান’ বলে আসা সমালোচনাকারীদেরও একহাত নিতে ছাড়েননি, ‘যে কোচদের নাম নিয়েছেন, তাঁরা সবাই গ্রেট। বলব না আমি খুব ভালো। কারণ আগে এই আমিই খুব “ভয়ংকর বাজে” ছিলাম, আর এখন “সেরা”? শুধু বলি, দুর্দান্ত একটা স্কোয়াডের সঙ্গে থাকার সুযোগ পেয়েছি আমি!’ এএফপি।