সবাইকে ছাপিয়ে যাবেন মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোসেপ মারিয়া বার্তোমেউ বলেই দিয়েছেন, তাঁর চোখে ইতিহাসের সেরা ফুটবলারের নাম লিওনেল মেসি। এমন ফুটবলারকে হাতছাড়া কে করতে চায়! বার্তোমেউও কোনো ঝুঁকি নিতে চান না। ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি থাকলেও আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে নতুন চুক্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। বার্সা সভাপতি জানিয়েছেন, মেসিকে ক্লাবে রাখার সর্বোচ্চ চেষ্টাই করবেন। তাঁর বক্তব্যেই ইঙ্গিত আছে, নতুন চুক্তি স্বাক্ষরিত হলে মেসি হবেন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। ‘এমএসএন’ ত্রয়ীর নেইমার ও লুইস সুয়ারেজ এরই মধ্যে চুক্তি নবায়ন করেছেন। বার্তোমেউর কথা সত্যি হলেও অবসর নেওয়ার আগ পর্যন্ত কাতালান ক্লাবটিতেই থাকছেন মেসি। আইএএনএস।