এবারের ইউরো দিয়ে তিন দশক পরে বড় কোনো টুর্নামেন্টে প্রত্যাবর্তন হাঙ্গেরির। অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে ফেরাটা দুর্দান্ত হয়েছে তাদের। পরশুর ম্যাচে আলাদা করে সবার নজর কেড়েছেন গাবর কিরাই। এই এপ্রিলেই নিজের ৪০তম জন্মদিনের কেক কেটেছেন হাঙ্গেরির এই গোলরক্ষক। পরশু মাঠে নামার সময় তাঁর বয়স ছিল ৪০ বছর ৭৪ দিন। প্রথমবারের মতো ইউরো খেলতে এসেই লোথার ম্যাথাউসের সবচেয়ে বেশি বয়সে ইউরো খেলার রেকর্ড ভেঙে ফেলেছেন তিনি। তবে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট খেলার রেকর্ড থেকে অনেক পিছিয়ে কিরাই। ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়ার জার্সিতে এ রেকর্ড করেছেন ফারিড মনড্রাগন। বদলি হিসেবে জাপানের বিপক্ষে মাঠে নামার সময় এই গোলরক্ষকের বয়স ছিল ৪৩ বছর ৩ দিন!
ইউরোতে সবচেয়ে বেশি বয়সী
বয়স খেলোয়াড় দেশ আসর
৪০ বছর ৭৪ দিন গাবর কিরাই হাঙ্গেরি ২০০৪
৩৯ বছর ৯১ দিন লোথার ম্যাথাউস জার্মানি ২০০০
৩৮ বছর ৩০৮ দিন মর্টেন ওলসন ডেনমার্ক ১৯৮৮
৩৮ বছর ২৭১ দিন পিটার শিলটন ইংল্যান্ড ১৯৮৮
৩৮ বছর ২৫৭ দিন ইভিৎসা ভাসটিচ অস্ট্রিয়া ২০০৮