সবার আগে মুলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টমাস মুলার
টমাস মুলার

অলিম্পিয়াকোসকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া জয়। পরশু বায়ার্ন মিউনিখের এই জয়ে দারুণ একটা রেকর্ডে নিজের নাম জড়িয়েছেন জার্মান স্ট্রাইকার টমাস মুলার। সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়নস লিগে ৫০টি ম্যাচ জিতেছেন বায়ার্ন স্ট্রাইকার।
২৬ বছর ৭২ দিনে এই রেকর্ডে নাম লিখিয়ে মেসি-রোনালদোকেও পেছনে ফেলেছেন এই জার্মান। এই তালিকায় তাঁর পরের স্থানে আছেন রাউল গঞ্জালেস (২৬ বছর ২৫৭ দিন)। মেসি তৃতীয় স্থানে থাকলেও রোনালদো আছেন পাঁচে। অপটা স্ট্যাট।

সবচেয়ে কম বয়সে ৫০ জয়
টমাস মুলার ২৬ বছর ৭২ দিন
রাউল গঞ্জালেস ২৬ বছর ২৫৭ দিন
লিওনেল মেসি ২৭ বছর ১৩৪ দিন
ইকার ক্যাসিয়াস ২৭ বছর ১৮৯ দিন
ক্রিস্টিয়ানো রোনালদো ২৮ বছর ২৮ দিন