সবার আগে সেমিতে শেখ রাসেল

স্বাধীনতা কাপ ফুটবলে সবার আগে সেমিফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেনী সকারের সঙ্গে দলটি গোলশূন্য ড্র করেছে। চার ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া শেখ রাসেল এখন ছয় দলের গ্রুপে শীর্ষে।
আগের তিন ম্যাচে পাঁচ গোল করেছিলেন শেখ রাসেলের ইথিওপিয়ান স্ট্রাইকার ফিকরু। তাঁর দলও সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে। ফিকরু আজ গোল পাননি, শেখ রাসেলও খুলতে পারেনি প্রতিপক্ষের গোলমুখ। তবে তাতে ক্ষতিবৃদ্ধি কিছু হয়নি। ১ পয়েন্ট নিয়ে সবার আগে স্বাধীনতা কাপের সেমিফাইনাল ঠিকই নিশ্চিত করেছে শেখ রাসেল।
এদিকে দিনের প্রথম ম্যাচে বাদার্সকে ৩-০ গোলে উড়িয়ে সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়েছে চট্টগ্রাম আবাহনী। জোড়া গোল করেছেন হাইতির স্ট্রাইকার লিওনেল।
পেনাল্টি থেকে অন্য গোলটি ফরোয়ার্ড জাহিদের। এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট হলো ঘরোয়া ফুটবলে এবার নতুনভাবে আবির্ভূত হওয়া চট্টগ্রাম আবাহনীর। চার ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট তিন।