সবার ওপরে ক্যাসিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পোর্তো পারেনি। জুভেন্টাসের কাছে দুই লেগেই হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পর্তুগিজ দলটি। তবে পরশু ১-০ গোলে হারের রাতেও ম্যাচটি আনন্দের উপলক্ষ ছিল দলটির গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের জন্য। ইউরোপীয় ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এই ম্যাচেই নিজের করে নিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
পরশু ক্যাসিয়াস খেলতে নামলেন ১৭৫তম ম্যাচ। ছাড়িয়ে গেলেন এসি মিলান কিংবদন্তি পাওলো মালদিনিকে (১৭৪)। রিয়ালের হয়ে তিনবার চ্যাম্পিয়নস লিগজয়ী ক্যাসিয়াসের চ্যাম্পিয়নস লিগে ম্যাচের সংখ্যা ১৬৩। ৯টি ম্যাচ খেলেছেন ইউরোপা লিগে, ৩টি উয়েফা সুপার কাপে। মার্কা।