অন্য সব অঞ্চলের বাছাইপর্ব আগেই শুরু হয়ে গিয়েছিল, পরশু শুরু হয়ে গেল ২০১৮ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বও। স্বাগতিক রাশিয়াকে বাছাইপর্ব খেলতে হচ্ছে না। বাকি ৩১টি স্থানের জন্য এবার বাছাইপর্বে নেমেছে ২০৯টি দেশ, এরই মধ্যে সব অঞ্চল মিলিয়ে ৩৬৮টি ম্যাচ হয়েও গেছে। প্রতি বিশ্বকাপের মতো এবারও একই ফরম্যাটে লড়বে বাকি দলগুলো। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে অবশ্য বাছাইপর্ব ছিল না। কিন্তু এরপরের প্রতিটি বিশ্বকাপেই জায়গা পাওয়ার জন্য দলগুলোকে নামতে হয়েছে কঠিন লড়াইয়ে, যার শুরু সেই ১১ জুন ১৯৩৩ থেকে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি পরীক্ষার মুখে পড়তে হয়েছে মেক্সিকোকে। বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বেশি ১৫৯টি ম্যাচ খেলেছে উত্তর আমেরিকার দেশটি।
বিশ্বকাপ বাছাইয়ে সবচেয়ে বেশি ম্যাচ
দেশ ম্যাচ বিশ্বকাপে অংশগ্রহণ
মেক্সিকো ১৫৯ ১৫ বার
কোস্টারিকা ১৫৬ ৪ বার
যুক্তরাষ্ট্র ১৩৮ ১০ বার
উরুগুয়ে ১৩৬ ১২ বার
প্যারাগুয়ে ১৩৬ ৮ বার